৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে র‍্যাব চেকপোস্টে ২০০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে র‍্যাব–৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক পরিবহনকালে ২০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৫, রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সিটিগেট সংলগ্ন বাইপাস হাইওয়ের পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে র‍্যাব। এ সময় সিএনজিযোগে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে মোছা. শারমিন নাহার সিমা (৪০) ও তার স্বামী মো. মাসুম রানা (৪২) কে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার লস্করহাটি বাসুদেবপুর এলাকায়। বর্তমানে তারা বোয়ালিয়া থানার কয়েরদারা এলাকায় বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ   আইনজীবী হত্যায় কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, নগদ ৩ হাজার ৩৭০ টাকা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে নিজ এলাকায় এনে বিক্রি করছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

র‍্যাব আরও জানায়, জব্দ করা হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজিযোগে তারা নিজ এলাকায় যাচ্ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

১

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

২

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

৩

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

৪

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

৫

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

৭

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

৮

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

৯

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

১০

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

১১

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

১২

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

১৩

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

১৪

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

১৫

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

১৬

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

১৭

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

১৮

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

২০

Design & Developed by: BD IT HOST