৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় শীতার্ত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।

উক্ত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলার অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২নং ওয়ার্ডে বসবাসরত শীতার্ত জনগণের মাঝে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক কম্বল বিতরণ করা হয়। শীতপ্রবণ এই এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুনঃ   ধানখেতের পাশে ড্রেনে পড়ে ছিল আ.লীগ নেতার মরদেহ

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিজিবি’র এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। স্থানীয়দের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে এবং জনসাধারণের সঙ্গে বিজিবি’র পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি তাঁর বক্তব্যে বলেন,“আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি’র এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST