৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ঋণের দায়ে ৩৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ঋণের দায়ে ৩৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে। জেলার কালাইয়ে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) ঋণ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঋণ পরিশোধে ব্যর্থতার দায়ে ইতিমধ্যে ৩৪ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে, যার মধ্যে দুজন শিক্ষক কারাগারে রয়েছেন।

কালব সূত্রে জানা গেছে, উপজেলায় বর্তমানে সংস্থাটির মোট সদস্য সংখ্যা ৪৪০ জন। এসব সদস্যকে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। এর বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ । খেলাপি ঋণের জেরে এখন পর্যন্ত ৩৪ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুজন রয়েছেন শিক্ষক বর্তমানে কারাগারে ।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় কসমেটিকস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ভুক্তভোগী শিক্ষকরা জানান, স্বল্প বেতনে সংসার পরিচালনা, সন্তানদের লেখাপড়া ও পারিবারিক প্রয়োজনে কালব থেকে ঋণ নিতে বাধ্য হন তারা । ঋণ নেওয়ার সময় স্বল্প সুদের কথা বলা হলেও বাস্তবে ঋণের সুদ ও শর্তে ব্যাপক গড়মিল রয়েছে। অভিযোগ রয়েছে, ঋণগ্রহীতাদের নিয়মিত হিসাব বিবরণী বা পাসবই দেওয়া হয় না। ফলে কত সুদ বা কীভাবে যোগ হচ্ছে, তা তারা জানতে পারেন না।

ভুক্তভোগীদের আরও অভিযোগ রয়েছে, কিস্তি পরিশোধে সামান্য দেরি হলেই সুদের ওপর অতিরিক্ত জরিমানা আরোপ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই উকিল নোটিশ ও মামলা দেওয়া হয়েছে। এতে করে শিক্ষক সমাজে তৈরি হয়েছে ভয়-ভিতি, দ্বেগ ও উৎকণ্ঠা ।

আরও পড়ুনঃ   গাইবান্ধায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

কালবের চেয়ারম্যান ও শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ঋণ কার্যক্রম মাসিক সুদের ভিত্তিতে পরিচালিত হয়। নিয়মিত কিস্তি পরিশোধ না করলে গঠনতন্ত্র অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ যোগ হয় ফলে বাধ্য হয়েই আইনি ব্যবস্থা নিতে হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেলে কালবের ঋণ কার্যক্রম তদন্ত করা হবে। তবে আদালতে বিচারাধীন বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ নেই।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST