৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাতের মধ্যে মাহদী হাসানকে মুক্তি দিতে হবে : রিফাত রশিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে মাহদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনকালে এ দাবি জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ডিবি পুলিশ সাদা পোশাকে মাহদীকে তুলে নিয়ে গেছে, যা ফ্যাসিস্ট হাসিনার আমলে দেখা গেছে। হাসিনার পুলিশ আর ড. ইউনূসের পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই। তখনও মিথ্যা মামলা দেওয়া হতো, এখনো দেওয়া হচ্ছে, প্যাটার্ন বদলায়নি।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকলেও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর ইশতেহারে বিষয়টি স্পষ্ট করতে হবে।

আরও পড়ুনঃ   এমপি শফিকুর রহমান বাদশার ঈদ শুভেচ্ছা বিনিময়

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. রাতের মধ্যে মাহদীর নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে।

২. জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।

আরও পড়ুনঃ   গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না : প্রধানমন্ত্রী

এর আগে, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ মাহদী হাসানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে আটক করা হয়।

ভিডিওতে দেখা যায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে বসে মাহদী হাসান থানার ওসির সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান। কথোপকথনের একপর্যায়ে তিনি বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তোলেন, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে ছাত্রসমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST