৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নওহাটায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নওহাটা পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন।

নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান লিটন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ   মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা

নওহাটা পৌর দলের সদস্য সচিব গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর নেতৃত্ব ছিল আপসহীন। তাঁর রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান তিনি।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, নওহাটা পৌর বিএনপির সদস্য ফজলুল হক বাবুল, নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক সোহাগ ও সুমন এবং নওহাটা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য মমিনুল ইসলাম মোহন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের সব সময় সাহস জুগিয়েছে। তাঁর আদর্শকে ধারণ করে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়াই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সেই লক্ষ্যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST