৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় দাওকান্দি কলেজের অধ্যক্ষ শোকজড্

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে শোকজড্ করেছে নির্বাচন কমিশন। একই সাথে ৩ কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন ইসি।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত ৭ মে রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। একই সাথে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ   নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

এই মর্মে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখা দিতে বলা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   সরকার জনগণের জন্য সবচেয়ে বেশি লাভজনক তিস্তা প্রস্তাব গ্রহণ করবে : প্রধানমন্ত্রী

এ ব্যাপারে দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোন আচরণবিধির লংঘন করিনি, ওরা প্রোগ্রাম করছিলো আমি এমনিতে বসেছিলাম। তাছাড়া আমি কোনো দায়িত্বেও নাই’।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অধ্যক্ষ মোজাম্মেল হককে শোকজড্ করেছিলেন নির্বাচন কমিশন। রাজনীতি করেন না মর্মে দায় এড়াতে ইসি’র কাছে লিখিত মুচলেকা দিয়েছিলেন অধ্যক্ষ মোজাম্মেল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST