৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার: গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, মো: কাওসার হোসেন তমাল (২৫), রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দারুশা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা মোসা: নাসরিন জাহান (২৫) গত ১ জানুয়ারি তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মো: কাওসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন।

পরে গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “এসআই, সিআইডি পুলিশ” হিসেবে পরিচয় প্রদান করেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার একপর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয় পরিচিত ব্যক্তিরা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করেন।

আরও পড়ুনঃ   মাহফিলে আসেননি ভাইরাল বক্তা, আয়োজকদের লিগ্যাল নোটিশ

বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো: কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নগরীর রাজপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্নপূর্বক একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST