১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যশোরে জামায়াতের ফরিদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তার মনোনয়নপত্র বাতিলসহ যশোরের দুই সংসদীয় আসনে মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এই সিদ্ধান্ত দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় জামায়াত মনোনীত ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল হয়। একই আসনে বিএনপির দুই প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবং এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তথ্যের ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির এক প্রার্থী দলীয় মনোনয়নপত্র না দেওয়ায় এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন এক শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটির কারণে বাতিল হয়েছে। এ ছাড়া দুই আসনে মোট চার প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য ঘাটতি থাকায় সিদ্ধান্ত স্থগিত রেখে হালনাগাদের সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। যাচাই-বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারির মধ্যে জেলার ছয়টি আসনে সম্পন্ন হবে।

মনোনয়ন বাতিলের বিষয়ে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, তার ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে এবং আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST