১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত

বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক উল্টে চাঁপা পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসা কলার হাটে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে সেখানে অবস্থানরত কয়েকজন কলা ব্যবসায়ীর ওপর বালু ও ট্রাকের অংশ চাঁপা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত

পুঠিয়া থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর নিহতদের মধ্যে একজনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। মোট চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ঘটনাস্থলেই তিনটি মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।
পুলিশ আরও জানায়, নিহতরা সবাই কলা ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সকালে হাটে কলা কেনাবেচার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে বালুবাহী ট্রাকটি উল্টে পড়ায় তারা সরে যাওয়ার সুযোগ পাননি।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।
এদিকে দুর্ঘটনায় আহত পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলীকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানান, রাজশাহী-নাটোর মহাসড়কের ওই অংশে প্রায়ই কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি মহাসড়কের একেবারে পাশে নিয়মিত হাট বসায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। তারা হাটের নিরাপদ স্থান নির্ধারণ ও সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৪

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৫

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৬

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৭

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৮

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৯

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

২০

Design & Developed by: BD IT HOST