৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭

অনলাইন ডেস্ক : দেশজুড়ে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে অন্তত ৩৫৭ জনকে আটক করেছে তুরস্ক। মঙ্গলবার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর-পশ্চিম তুরস্কে এক বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য ও ছয় জঙ্গি নিহত হওয়ার একদিন পর এই অভিযান চালানো হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, দেশটির ২১টি প্রদেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদের কাছে যারা এই দেশকে নত করতে চায়, আমরা অতীতে যেমন তাদের কোনও সুযোগ দিইনি, ভবিষ্যতেও দেব না।’’

এর আগে ইস্তাম্বুলের প্রসিকিউটর দপ্তর বলেছে, ইস্তাম্বুলসহ আরও দুই প্রদেশে ১১৪টি ঠিকানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন ডিজিটাল উপকরণ ও নথিপত্র জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

সোমবার মারমারা সাগরের উপকূলে, ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরের একটি বাড়িতে আট ঘণ্টাব্যাপী অভিযানের সময় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। বড়দিন ও নববর্ষে হামলার পরিকল্পনার অভিযোগে এক সপ্তাহ আগে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন আইএস সদস্যকে আটকের পর ওই অভিযান শুরু করে দেশটির পুলিশ।

সোমবার ওই বাড়িতে চালানো অভিযানে আট পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য আহত হন। ওই দিন দেশটির শতাধিক এলাকায় একযোগে আইস-বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিশ্বজুড়ে ইসলামিক স্টেটের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় চলতি বছরে তুরস্কে এই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, গত সপ্তাহে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সদস্যদের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া চলতি মাসে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কা অনুষ্ঠানে হামলা চালানো দুই বন্দুকধারী আইএস-অনুপ্রাণিত বলে দেশটির পুলিশ জানিয়েছে। ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ায় আইএসের বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সৈন্যদের ওপর হামলার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

আরও পড়ুনঃ   হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

প্রায় এক দশক আগে তুরস্কে বেসামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলার জন্য এই জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। সেই সময় ইস্তাম্বুলের একটি নাইটক্লাব ও শহরের প্রধান বিমানবন্দরে আইসের বন্দুক হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। সিরিয়ার যুদ্ধে আইএস সদস্যসহ বিদেশি যোদ্ধাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ছিল তুরস্ক।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST