২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৩০ বছর পর টাইটানিক নায়িকা জানালেন, মেয়েদের প্রতিও টান ছিল তার!

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ‘টাইটানিক’-এর রোজ হিসেবেই বেশি পরিচিত হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। কিন্তু এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পিটার জ্যাকসনের ১৯৯৪ সালের থ্রিলার ধর্মী সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে। সিনেমাটিতে দুই কিশোরীর আসক্তিমূলক সম্পর্ক নিয়ে নির্মিত; যেখানে জুলিয়েট নামে এক কিশোরীর চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট।

৩০ বছর আগের সেই সিনেমার চরিত্রে অভিনয়ের অনুভূতি কেমন ছিল, এমন প্রশ্নের মুখে পড়েন ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু জবাবে যা জানালেন, তা শুনলে অনেকে চমকে যেতে পারেন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে অভিনেত্রী খোলাখুলি বলেই ফেললেন, নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতাই তাকে এই চরিত্রে ঢোকাতে সহজ করেছে।

আরও পড়ুনঃ   প্রেমে ব্যর্থতা, বিয়ে না করেই মা হতে চান বাঙালি অভিনেত্রী

কেট উইন্সলেট বলেন, আমি এমন কিছু আপনাদের জানাতে চলেছি, যা আপনারা কেউ জানেন না। কৈশোরে আমার প্রথম এমন কামনা সৃষ্টি হয়েছিল মেয়েদের থেকেই। আমি কিছু মেয়েকে চুমুও দিয়েছি; ছেলেদেরকেও দিয়েছি। তবে কোনো দিকেই সেটি আমাকে বিকশিত করেনি।

অভিনেত্রী আরও যোগ করেন, জীবনের ওই পর্যায়ে আমার মাঝে প্রচণ্ড কৌতূহল কাজ করত। সিনেমার ওই দুই নারীর মধ্যে যে ধরনের তীব্র মানসিক সংযোগ ছিল, তা আমি ভেতর থেকে উপলব্ধি করতে পেরেছিলাম। সে সময়টাতে আমি ওই জগতের মোহে পড়ে গিয়েছিলাম, যা আমাদের উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে

অভিনেত্রী মনে করেন, কৈশোরের সেই ‘অরক্ষিত’ এবং ‘সংবেদনশীল’ মানসিক অবস্থায় মানুষের সাথে যে গভীর সম্পর্ক তৈরি হয়, তা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছিলেন। আর সেই উপলব্ধিই তাকে পর্দায় ‘জুলিয়েট’ চরিত্রটিকে জীবন্ত করে তুলতে সাহায্য করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST