২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম দাখিল

স্টাফ রিপোর্টার, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী। সোমবার বিকেলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   নগরীতে ওয়ার্ড যুবদলের নবনির্বাচিত আহবায়ক কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে তিনি একজন জনসম্পৃক্ত ও মানবিক প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।

আরও পড়ুনঃ   ঝুঁকিতে বুমরাহর শীর্ষস্থান

এর আগে বাগমারায় ধারাবাহিক জনসংযোগ, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। স্থানীয় বিভিন্ন সংকটে তাঁর ভূমিকা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করায় উপজেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST