২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগর পুলিশের গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার : থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন বজায় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬ এর (১) (ঘ), ২৬ এর (১) (ঙ), ২৯ এর (১) (ক) ও (খ) এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

রবিবার, ২৮ ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে অনুমতি ছাড়া রাজশাহী মহানগরের কোনো সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তা বা উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, নাচ-গান, ডিজে পার্টি, র‌্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ   ঢাকা বিভাগের নির্বাচন ও গণভোটের গান রিলিজ

এছাড়া আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে এবং সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ থাকবে। তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অবৈধ বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত নগরীর জনসমাগমস্থলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টি, বেপরোয়া যানবাহন চালনা, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST