২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ঝিকরগাছা যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন গুম হয়েছে দাবি করে প্রতিবাদে আজ রোববার উপজেলায় সকাল থেকে বেনাপোল -যশোর মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী। ঝিকরগাছার লাউজানি এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ারে ভাজি আগুন জ্বালিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন যশোর-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল (মুন্নি)। তিনি যেয়ে নেতাকর্মী ও স্বজনদের আশ্বাস্ত করেন।

গত শুক্রবার ২৬ডিসেম্বর রাত ৯টার দিকে রাসেল হোসেন নিখোঁজ হন। এরপর ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে পরিবার,স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুনঃ   বাবা, সৎ মা ও বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাসেল হোসেন একজন পরিচিত রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও তার নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না।

এদিকে, অবরোধের কারণে রোববার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যানবাহনের যাত্রী ও পণ্য পরিবহনকারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা রাসেল হোসেনকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে অনড় অবস্থান নেয়।

আরও পড়ুনঃ   নজরুল কেবল আমাদের গর্ব নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার : ভূমিমন্ত্রী

এবিষয়ে  ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম বলেন, ৯টা ৫৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ ছিলো। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST