২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ডিগ্রি শুধু চাকরির জন্য নয় : সমাবর্তন অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক : ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ-সুবিধা পাওয়া নয়, বরং পরিবার, সমাজ, দেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ এ কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না, বরং মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়।

আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই আজ শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

তিনি শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশ করাকে জীবনের একটি ‘ডিফাইনিং মোমেন্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, কর্মজীবন বেছে নেওয়ার সময়, নিজের কাছে প্রশ্ন রাখতে হবে যে— ‘এই পথ দিয়ে আমি দেশ ও মানুষের জন্য কী করতে পারি’।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়। তাই উন্নয়নের নামে এগুলো ধ্বংস করার কোনো অধিকারও আমাদের নেই। প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কেবল পরিবেশগত সমস্যা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব ও নিরাপত্তার প্রশ্ন।

পরিবর্তন অন্যকে দেখে নয়, নিজ নিজ আচরণ বদলানোর মাধ্যমেই শুরু করতে হবে বলে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

রাজনীতি বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনীতি মানেই শুধু দলীয় কর্মকাণ্ড নয়, বরং মানুষের অধিকার, সরকারের জবাবদিহিতা ও নাগরিক দায়িত্বও রাজনীতির অংশ।

তরুণদের রাজনীতি সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্য, সংলাপ ও সহনশীলতার পথেই দেশকে এগিয়ে নিতে হবে।

জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের উদাহরণ টেনে উপদেষ্টা আরও বলেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে অন্তর্র্বর্তীকালীন সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজে নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে চলতে হবে। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্য কেউ ইন্ধন দিতে পারে : ডিবি প্রধান

সোনারগাঁও ইউনিভার্সিটির এই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), এল. মীর আবদুল আলিম, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উক্ত সমাবর্তনে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ বছর ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে সোনারগাঁও ইউনিভার্সিটতে বৃক্ষরোপণকারীদের মাঝে ড্র এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST