২৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় সাংবাদিকদের সাথে অধ্যক্ষ নাজমুল হক এর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমূল হক।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা জাগ্রত বাঘা শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামায়াত মনোনীত সাংসদ প্রার্থী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চারঘাট কারিগরী কলেজের অধ্যক্ষ নাজমুল হক। তিনি বলেন, গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক ও সমাজের দর্পণ। দেশ স্বাধীনের পর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং দাবি আপনারা নির্বাচনীকালিন সময় নিরপেক্ষ ভূমিকা রেখে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের চারজন সনাতন ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ। উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরবে, এটাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাংবাদিকদের মতামতকে প্রাধান্য দিয়ে সর্বদলীয় মানুষের চাওয়া-পাওয়া ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। তিনি আরও সাংবাদিকের কোন বন্ধু থাকতে পারে না। তিনি আরও বলেন, আদর্শিকভাবে আপনি যে দলেরই হন পেশাগত দায়িত্বে আপনি কতটুকু স্বচ্ছ, সেটাই হলো দেখার বিষয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ইফতার বিতরণ

এসময় সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়ার গণমাধ্যমে কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST