২৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর

অনলাইন ডেস্ক : আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান ও এমএলএ শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় উপ-হাইকমিশনারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে তিনি এই হুমকি দেন।

গত সপ্তাহে উপ-হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছিল বিজেপি ও হিন্দুত্ববাদী দলগুলো। কিন্তু তখন তাদের ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড বসিয়েছিল তারা।

শুভেন্দু হুমকি দিয়েছেন বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত হামলা যদি বন্ধ না হয় তাহলে জানুয়ারিতে পাঁচ লাখ সাধু নিয়ে তিনি উপ-হাইকমিশনে হামলা চালাবেন।

আরও পড়ুনঃ   ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ

শুভেন্দু বলেন, “আমি বাংলাদেশের উপ-হাইকমিশানের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি যদি বাংলাদেশের ২ লাখ হিন্দু তাদের নিজ দেশে সমস্যার সম্মুখীন হয়, আমরা বসে থাকব না। আজ (শুক্রবার) আমরা দাবি জানিয়েছি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “হিন্দুদের ওপর যদি নৃশংসতা বন্ধ না হয়, জানুয়ারিতে আমি পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে আসব, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তাদের নিয়ে আমি আসব এসব ব্যারিকেড ভাঙা ও বাংলাদেশ উপ-হাইকমিশনে যাওয়ার জন্য।”

আরও পড়ুনঃ   ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

চলতি মাসে ময়মংসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দিপু একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানকার দ্বন্দ্ব নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকাণ্ড নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের হাইকমিশনে হামলার চেষ্টা চালিয়েছে। এর জেরে ভারতীয়দের ভিসা প্রদান স্থগিত করে দিয়েছে বাংলাদেশ।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১০

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১২

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৩

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৪

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৫

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৯

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST