২৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ তিনজন নিহত

ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনা দুজন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই-বোন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

তবে আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে খুলনার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে পাঁচ যাত্রী ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস নামে ওই অ্যাম্বুলেন্সটি মনসুরাবাদ এলাকায় এলে ঢাকার দিক থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি বড় ট্রাক।

পরে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন এবং আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে ট্রাকচালক পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগরীর স্কুলে স্কুলে প্রাণের উচ্ছ্বাস

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় পলাতক ট্রাকচালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি। পাশাপাশি দুর্ঘটনাকবলিতে অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST