২৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা

অনলাইন ডেস্ক : কম্বোডিয়ার সীমান্ত এলাকার ভেতর হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তি ভেঙে ফেলেছেন থাইল্যান্ডের সেনারা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত।

কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ডিসেম্বরের শুরু থেকে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ সময় একেঅপরের বিরুদ্ধে ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ ঘটনা ‘অসম্মানজনক’, যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করে এবং ধরনের ঘটনা কোনোদিন হওয়া উচিত নয়।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কম্বোডিয়ার প্রেহ ভিহের প্রদেশের মুখপাত্র লিম চানপানহা বলেছেন, এই মূর্তিটি কম্বোডিয়ার ভেতরে অবস্থিত। তিনি জানিয়েছেন, এটি একটি বিষ্ণু মূর্তি। যা ২০১৪ সালে বানানো হয়েছিল। এটি থাইল্যান্ড থেকে ৩২৮ ফুট ভেতরে অবস্থিত।

আরও পড়ুনঃ   বিশ্বে সবার আগে নতুন বছর শুরু হবে যেখানে

জানা গেছে, গত সোমবার মূর্তিটি ভেঙে ফেলে থাইল্যান্ডের সেনারা। যেখানে মূর্তিটি অবস্থিত সেটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা।

এদিকে শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দেশ দুটি একে-অপরের ওপর হামলা চালায়।

থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত প্রদেশ সিসাকেত এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। থাই মিডিয়াগুলো জানিয়েছে, কম্বোডিয়া প্রথমে বিএম-২১ রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর জবাব দিতে কামান, ট্যাংক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে থাই সেনারা।

আরও পড়ুনঃ   ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

এরমধ্যে সিসাকেত প্রদেশে এক থাই সেনা আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা কম্বোডিয়ার ১৯টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাড়িঘর থেকে পালিয়ে বাস্তুহারা হয়ে গেছেন।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST