২৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

নিহত কৃষক দল নেতা খায়রুজ্জামান আলম।

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকা যাওয়ার পথে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সি খায়রুজ্জামান আলম মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানান, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সি খায়রুজ্জামান আলম নড়াইল জেলা বিএনপির গাড়িবহরের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন। পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কে পৌঁছালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুনঃ   দেশটা কারও একার নয়, পরিবর্তনের সুযোগ সকলকে নিতে হবে

পরে তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুন্সি খায়রুজ্জামান আলম লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, মুন্সি খায়রুজ্জামান আলম ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা। তাঁর অকালমৃত্যুতে নড়াইল জেলা বিএনপি একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে হারাল।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে : এনসিপি

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ঘটনায় এলাকাসহ বিএনপির রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST