২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনির হোসেন, যশোর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের সময় কালেক্টরেট চত্বরে জেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই সপ্তাহব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু

নেতৃবৃন্দ বলেন, যশোর সদর আসনে এবার জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে অনিন্দ্য ইসলাম অমিতই ধানের শীষের যোগ্য কণ্ঠস্বর। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   প্রশাসনের নজরদারিতে বাগমারায় তেল বিক্রি, মোবাইল কোর্টে ১২ মামলা

এ সময় যশোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আশেক হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ গ্রহণ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST