২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-৪ বাগমারা আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম উত্তোলন

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

স্টাফ রিপোর্টার,বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন কার্যক্রমে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল বারী বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

বুধবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে তিনি একজন জনসম্পৃক্ত ও মানবিক প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।

এর আগে বাগমারায় ধারাবাহিক জনসংযোগ, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। স্থানীয় বিভিন্ন সংকটে তাঁর ভূমিকা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ   অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

এদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন শুরু করায় উপজেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।

এদিকে বাগমারায় বিএনপি ৬ জন এনসিপির ১ জন এবং জামায়াতে ইসলামীর ১ জন সহ মোট ৮জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST