২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ফরিদপুর-৪ এর এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা

সদরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় মনোনয়ন পত্রের বিষয়ে সতর্কতা অবলম্বন ও নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান সদরপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মঞ্জুর হোসেন খান।

‎মনোনয়ন পত্র সংগ্রহ শেষে মিজানুর রহমান মোল্লা বলেন- এ আসনের একটি উল্লেখযোগ্য অংশ নদী ভাঙ্গন কবলিত। এরা বড়ই অসহায়। এদের পাশে দাড়ানো ছাড়াও এ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ অঞ্চলে কোন অনিয়ম, দুর্ণীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের স্থান হবে না। ইসলামী ৮ টি দল একত্রিত হয়েছে, জনগন ইসলামের বিজয় দেখতে উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।

‎এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারন সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST