২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে মৎস্যচাষের মটরে অবৈধ সেচ বাণিজ্য, কৃষকদের মধ্যে চরম অসন্তোষ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় মৎস্যচাষের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেই মটর ব্যবহার করে অবৈধভাবে কৃষি জমিতে সেচ বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। এতে এলাকার কৃষকদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে এসব অবৈধ মটরের সংযোগ বিচ্ছিন্ন করা না হলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের ইউসুফ আলী শিবপুর মৌজায় বিএমডিএ’র ডিপ টিউবওয়েলের কমান্ড এরিয়ার ভেতরে একটি পুকুরের পাড়ে মৎস্যচাষের নামে একটি মিনি ডিপ (মটর) স্থাপন করেন। তবে সেচ নীতিমালা লঙ্ঘন করে তিনি আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে ওই মটর থেকে স্কিম এলাকায় কৃষি জমিতে সেচ দিচ্ছেন। ব্যক্তিগত মালিকানাধীন এই মটর থেকে তিনি নিজের ইচ্ছেমতো সেচ চার্জ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেপ্তার

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, ড্রেন মেরামত, ভোল্টেজ বাড়ানোসহ নানা অজুহাতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তার জমিতে সেচ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এতে কৃষকেরা চরম অসহায় অবস্থায় পড়েছেন।

এদিকে বাধাইড় ইউনিয়নের শসানতলা গ্রামের শাহজাহান আলীর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি তার বাড়ির আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে কৃষি জমিতে সেচ দিয়ে বাণিজ্য করছেন এবং সেচ চার্জ আদায়ের নামে কৃষকদের জিম্মি করছেন।

স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ মটরের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে তানোর পল্লী বিদ্যুৎ সমিতি জরিমানার নামে বাণিজ্য করছে। অথচ সেচ নীতিমালা অনুযায়ী খাবার পানির মটর বা মৎস্যচাষের মটর থেকে কৃষি জমিতে সেচ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিধান রয়েছে। অবৈধ মটরের কারণে এলাকায় বিএমডিএ’র অধিকাংশ গভীর নলকূপ লেয়ার ফেল করে অকেজো হয়ে পড়ছে বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ   বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ সভা

এ বিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, গভীর নলকূপের কমান্ড এরিয়ার মধ্যে কোনো সেচ মটর স্থাপনের সুযোগ নেই। সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রশ্নই আসে না। একইভাবে খাবার পানির মটর থেকে কৃষি জমিতে সেচ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি তানোর এরিয়া ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খাঁন বলেন, মৎস্য, শিল্প কিংবা খাবার পানির মটর থেকে কৃষি জমিতে সেচ দেওয়া যাবে না। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST