২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে : সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ বলেছেন, দেশে প্রথমবারের মত উদ্যোগ নেওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের সকলের জন্য একটি আদর্শ হয়ে থাকবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।

এই হাইব্রিড মডেল, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন ও ম্যানুয়ালি পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট কালেকশনটি সারা বিশ্বে জন্য একটি মডেল হয়ে থাকবে বলে তিনি আশা করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালট এর মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশীরা যারা ভোট দিতে চান, তাদের জন্য ভোটের ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, গত ৫৪ বছরে যে জিনিসটা হয় নাই, আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। কেননা আমাদের প্রধান উপদেষ্টা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমরাও সেই একই প্রতিশ্রুতিকে ধারণ করি।’

যত দিন যাবে, এটা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের সিস্টেমটার আরও ডেভেলপ করবে এবং আগামীতে যখন নির্বাচন হবে, এটা তখন আরও উন্নততর হবে। এর আওতা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ   চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রথমবারের মতো এই পদ্ধতি চালু করতে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই পদ্ধতি চালু করতে বহু রকমের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো যাতে সঠিকভাবে সমাধান করা যায়, আমরা বহুদিন ধরে তা নিয়েই কাজ করে যাচ্ছি।

সিইসি আরও বলেন, এ জন্য বহু বিশেষজ্ঞের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট ও দেশি-বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইউএনডিপি— সব কনসাল্ট্যান্টদের সহায়তা নিয়েছি।

তিনি বলেন, ‘যেখানেই সমস্যা হয়েছে, আমাদের বিশেষজ্ঞরা সেটা নিয়ে কাজ করে তা সমাধান করেছেন।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সময়ের সঙ্গে সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গতকাল আমরা যে বৈঠক করেছি, সেখান থেকে এসে জাতিকে আমরা জানিয়েছি যে সুন্দরভাবে একটি ভোটের আয়োজন করতে আমরা সকলে মিলে কাজ করবো এবং ইনশা আল্লাহ সেটাই হবে।’

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে। সব ভয় কেটে যাবে এবং সবাই খুশি মনে এই ভোটে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বাইসাইকেলসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করে কাজের পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে সিইসি বলেন, আজ মেইল প্রসেসিং সেন্টারে আপনারা দেখেছেন যে সকলেই খুব উৎসাহিত হয়ে দ্রুতগতিতে কাজ করছে। তারাও খুব আনন্দ পাচ্ছে যে দেশের জন্য তারা একটা অবদান রাখতে পারছে।

তিনি আরও বলেন, ‘দেশে ভোট একটা উৎসবের মতো করে অনুষ্ঠিত হবে। বর্তমানে ইসির প্রতি মানুষের আস্থা তো আছেই, ভবিষ্যতে তা আরো বাড়বে। কারণ সকলেই দেশের ভালো চায়, একটা সুষ্ঠু নির্বাচন চায়।’

ইতোমধ্যে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ পোস্টাল ভোট এর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আর তিন দিন বাকি আছে।

এ এম এম নাসির উদ্দিন আশা করেন যে এই তিন দিনে রেজিস্ট্রেশনের সংখ্যা আরো অনেক বাড়বে।

আজ দুপুর সোয়া বারোটায় তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) ও ইসি সচিব আখতার আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১০

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১১

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৩

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৬

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৭

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৮

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১৯

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

২০

Design & Developed by: BD IT HOST