২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সাংবাদিকরা সমাজের বিবেক উল্লেখ করে বলেন, সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবে।

তিনি আজ (রবিবার) সাতক্ষীরা মুজাফফর গার্ডেনে চার দিনব্যাপী ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র অফিসার ফোর্সের ব্রিফিং

সিনিয়র সচিব বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত হলে টেকসই জাতি গঠন সম্ভব হবে। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য। শিশু মৃত্যু প্রতিরোধে প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতামূলক প্রতিবেদন তৈরি করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরো মানসম্মত হবে বলে আশা করেন তিনি।

সমাজভিত্তিক সমন্বিত শিশুযত কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্প পরিচালক মো: আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাংবাদিক শরীফুল্লাহ কাওসার সুমন, মোঃ বাবুল সরকার ও মোঃ মুশফিক বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান।

আরও পড়ুনঃ   নতুন টেস্ট কাঠামোতে মুমিনুলের অসন্তোষ

চার দিনব্যাপী প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার ২০জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST