২০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির তৎপরতা জোরদার

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে নগরীতে বিজিবির তিন প্লাটুন মোতায়েন।

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। এ ঘটনার প্রেক্ষিতে রাজশাহী নগরীতে বিক্ষুব্ধ ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ফলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।

আরও পড়ুনঃ   নদীতে নিখোঁজের তিন দিন পর মিলল কলেজ শিক্ষার্থীর লাশ

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৩ (তিন) প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

একই সঙ্গে দেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবৈধ অস্ত্র, দুর্বৃত্ত ও কুখ্যাত সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে। নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সতর্ক অবস্থানের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিস্ফোরক মামলায় দুই আসামি গ্রেপ্তার

বর্ডার গার্ড বাংলাদেশ দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় এবং একটি নিরাপদ ও স্থিতিশীল নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST