২০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

ভবনের পেছনের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বর্তমানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের অফিসের পেছনে জানালা দিয়ে আগুন দিয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ করব।

আরও পড়ুনঃ   রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে আমরা অফিসের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করেছি।

কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলা নির্বাচন অফিসে একটা দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে ভালো বিষয় হচ্ছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানকার স্টাফরা নিভাতে সক্ষম হয়েছেন। আমরা সবদিক বিবেচনা করছি। এটা কোনো নাশকতার ঘটনা, না কি এক্সিডেন্টলি তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

আরও পড়ুনঃ   সময়ের কথা২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী কাল

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST