১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

অনলাইন ডেস্ক : মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা যারা দেখেন, তাদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় ফিরছেন ক্রিস ইভান্স। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ সিনেমায় তাকে দেখা যাবে।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম টিজারেই দেখা গেছে এ দৃশ্য। তাতে যা আভাস পাওয়া গেল, একজন নবজাতকের বাবা হিসেবে দেখা যাবে ক্রিস ইভান্সকে।

টিজারে দেখা যায়, একটি শান্ত বাড়িতে স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) মোটরসাইকেল চালিয়ে আসছেন। আবহ সংগীতে বাজছে অ্যাভেঞ্জার্স থিম। স্টিভ তার পুরনো চিরচেনা সেই স্যুট টি নেড়েচেড়ে দেখছেন। এক পর্যায়ে তার কোলে একটি নবজাতক শিশুকে দেখা যায়। আর দৃশ্যটি দিয়েই টিজারটি শেষ হয়। শেষে লেখা ওঠে, ‘স্টিভ রজার্স ফিরছেন অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে’।

আরও পড়ুনঃ   যশোর বোর্ডের জুনিয়র বৃত্তিতে ১০ জেলায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৬০ পরীক্ষার্থী

২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ শেষবার স্টিভ রজার্সকে দেখেছিলেন দর্শকেরা। সেখানে তিনি ইনফিনিটি স্টোনগুলো যথাস্থানে ফিরিয়ে দিয়ে অতীতে তার প্রিয়তমা পেগি কার্টারের কাছে ফিরে যান এবং সেখানেই সংসার জীবন কাটান। পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় ফিরে এসে তার ঢালটি স্যাম উইলসনের (অ্যান্থনি ম্যাকি) হাতে তুলে দেন।

এখন প্রশ্ন উঠেছে, টিজারের এই স্টিভ রজার্স কি আগের সেই আসল স্টিভ, নাকি মাল্টিভার্সের অন্য কোনো রূপ? এছাড়া নবজাতক শিশুটির পরিচয় এবং তার মধ্যে সুপার সোলজার ক্ষমতা আছে কি না, তা নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে নানা জল্পনা।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ১৮ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ক্রিস ইভান্স ছাড়াও মূল অ্যাভেঞ্জার্স টিমের রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন এই সিনেমায়। তবে তিনি আয়রন ম্যান নয়, বরং খলনায়ক ‘ডক্টর ডুম’ হিসেবে হাজির হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST