১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

লাল-সবুজের পতাকায় আবৃত হয়ে দেশে ফিরলেন হাদি

লাল-সবুজের পতাকায় আবৃত হয়ে দেশে ফিরলেন ওসমান হাদি। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : লাল-সবুজের পতাকায় মোড়ানো নিথর দেহ, কান্না আর স্লোগানে ভারী হয়ে ওঠা আকাশ—স্বপ্ন ও সংগ্রামের প্রতীক হয়ে মাতৃভূমিতে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদি। যাকে জীবিত অবস্থায় হাজারো মানুষের ভালোবাসায় বরণ করে নেওয়ার কথা ছিল তাকে ফিরতে হলো কফিনবন্দি হয়ে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, হাদীর মরদেহ ৮ নম্বর হ্যাঙ্গার গেট থেকে বের করা হবে। কফিন বহনের জন্য ইতিমধ্যে সেখানে একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন এবং আনসার সদস্যরা।

আরও পড়ুনঃ   অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতি চর্চার ভূমিকা গৌরবোজ্জ্বল: এমপি বাদশা

ঢাকা পৌঁছালে হাদীর মরদেহ নেওয়া হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘হাদীর মরদেহ এখানে রাখা হবে জানার পরই আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি।’

ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘পরিবারের চাওয়ানুসারে শহীদ ওসমান হাদীকে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রথমে শুক্রবার বিমানবন্দর থেকে হাদীর কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চ জানিয়েছে, এটি পরিবর্তিত হয়ে শনিবার নেওয়া হবে।

এর আগে, হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

আরও পড়ুনঃ   বাঘায় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবি, পুলিশে সোপর্দ করেছে জনতা

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST