১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি

অনলাইন ডেস্ক : ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৪ হাজার পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া সংঘবদ্ধ ভিক্ষুকদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে চলতি বছর অন্তত ৬৬ হাজার পাকিস্তানি যাত্রীকে বিমানবন্দর থেকে বিদায় দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির তথ্য অনুযায়ী, ভিক্ষাবৃত্তির অভিযোগে ২০২৫ সালে সৌদি থেকে ২৪ হাজার, দুবাই থেকে ৬ হাজার এবং আজারবাইজান থেকে ২ হাজার ৫০০ জন পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

এফআইয়ের মহাপরিচালক রিফাত মুখতার এএফপিকে এ প্রসঙ্গে বলেছেন, নাগকিরদের ভিক্ষাবৃত্তির প্রবণতার কারণে আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে পাকিস্তানের। তিনি আরও বলেছেন, শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতে গিয়েও পাকিস্তানি নাগরিকদের একাংশ ‘ভিক্ষুকচক্র’ গড়ে তুলেছেন— এমন অভিযোগ পেয়েছে সরকার।

প্রসঙ্গত, বিভিন্ন ভিসায় গিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান ও ভিক্ষাবৃত্তির অভিযোগে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। ২০২৪ সালে সৌদি আরবও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে অভিযোগ জানিয়েছিল।

আরও পড়ুনঃ   মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ ট্রাম্পের

চলতি বছর ইসলামবাদকে সতর্কবার্তা দিয়ে রিয়াদ বলেছে যে পাকিস্তানের সরকার যদি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে সামনের বছর পাকিস্তানি ওমরা ও হজযাত্রীদের ভিসা প্রদানের ক্ষেত্রে তার গুরুতর প্রভাব পড়বে।

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST