৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বন্ধুকে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলায় ১৫ বছর বয়সের এক স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মে) রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর নানি বাদি হয়ে তিন যুবকের নামে সদর থানায় মামলা করেন।

রোববার (৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের সাব্বির হোসেন (২২), একই উপজেলা সরুন্ডি গ্রামের জাহিদ মিয়া (২০) ও নয়াকান্দি গ্রামের মহিউদ্দিন ইসলাম (২০)। পুলিশ সাব্বির ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আসমাউলকে বিজিবি‘র অনুদান প্রদান 

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে ভুক্তভোগী ছাত্রী। গত শনিবার বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ পৌর এলাকায় বেউথা সেতু এলাকায় ঘুরতে যায় সে। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে বড় সরুন্ডি এলাকায় তাদের পথ আটকান তিন যুবক। এরপর ভয়ভীতি দেখিয়ে স্কুলছাত্রী ও তার বন্ধুকে পাশের একটি শসা ক্ষেতে নিয়ে যান তারা। পরে জাহিদ ও মহিউদ্দিন ওই স্কুলছাত্রীর বন্ধুকে আটকে রাখেন আর সাব্বির তাকে ধর্ষণ করেন। এ সময় স্থানীয় লোকজন সেখানে উপস্থিল হলে বন্ধুকে রেখে জাহিদ ও মহিউদ্দিন পালিয়ে যান। পরে সাব্বিরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

আরও পড়ুনঃ   রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গতকাল শনিবার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST