১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: মহান বিজয় দিবসে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সাবেক দপ সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

মঙ্গলবার সকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন এই জননন্দিত নেতা।

তৃপ্তি যশোর-১ (শার্শা) আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী। তিনি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। পরে তাঁকে পাশের উপজেলা শার্শার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ দুই দিবসে সমাধিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও বিজিবি পক্ষ থেকে শ্রদ্ধা জানায়।

আরও পড়ুনঃ   নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা

মঙ্গলবার বিজয় দিবসের সকাল থেকে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। অন্যান্যদের মতো শ্রদ্ধা জানতে যান যশোর-১ (শার্শা) আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

শ্রদ্ধা নিবেদন শেষে তৃপ্তি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক অবিস্মরণীয় নাম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের স্থপতিদের অন্যতম। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা মুক্তিযোদ্ধাদের মধ্যে সাহস ও অনুপ্রেরণা সঞ্চার করে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ, গ্রামভিত্তিক উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে যুগান্তকারী অবদান রাখেন।

আরও পড়ুনঃ   খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

তৃপ্তি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও আমাদের পথ দেখায়। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, উন্নত ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ও কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, ডিহি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST