১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে বিজয় দিবস উদযাপিত

ছবি- সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এদিন, ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন, ১৬ ডিসেম্বর বাঙালির গৌরবোজ্জ্বল একটি দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি এ বিজয় ছিনিয়ে এনেছে। পাক হানাদারদের নৃশংসতা হত্যাযজ্ঞ প্রতিহত করেছে। এ সময় আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বারে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

দিবসটি উপলক্ষে রঙিন সাজসজ্জায় সাজানো হয়েছে ক্যাম্পাস। প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

আরও পড়ুনঃ   ‘বিগ বস’ খ্যাত তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, আমরা ৭১ সালে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তবে সংগ্রাম এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের গৌরব, সাম্য ও ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠায় এ সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১০

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১১

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১২

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৩

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৪

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৫

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৬

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৭

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৮

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST