১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে প্রাণঘাতী হামলার সময় এক অস্ত্রধারীকে ধরাশায়ী করা নিরস্ত্র করা পথচারী। বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়া আহমেদ আল আহমেদ নামের মুসলিম ওই পথচারীকে ‘বীর’ আখ্যা দিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন দেশটির নাগরিকরা। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির আড়ালে থেকে আকস্মিকভাবে বন্দুকধারী ওপর হামলে পড়ে বন্দুক ছিনিয়ে নেন আহমেদ। এরপর সেই বন্দুক হামলাকারীর দিকে তাক করেন তিনি। জীবন বাজি রেখে হামলাকারীকে নিরস্ত্র করায় বহু মানুষের প্রাণ বেঁচে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ৪৩ বছর বয়সী ফলের দোকানি আহমেদ আল আহমেদের পরনে সাদা শার্ট ও প্যান্ট। গাড়ি পার্কিং এলাকায় কালো শার্ট পরা এক ব্যক্তির দিকে হঠাৎ দৌড়ে যান তিনি। ওই ব্যক্তির হাতে একটি রাইফেল ছিল।

এরপর তিনি পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র ওই ব্যক্তির হাত থেকে রাইফেল কেড়ে নেন আহমেদ এবং অস্ত্রটি তার দিকেই তাক করেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা ব্যক্তি একটি সেতুর দিকে পিছিয়ে যেতে থাকেন, যেখানে আরেকজন হামলাকারী অবস্থান করছিলেন। এ সময় আহমেদ আল আহমেদ অস্ত্রটি মাটিতে রেখে দেন।

দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস ওই পথচারীকে ‘প্রকৃত নায়ক’ অভিহিত করে বলেন, ভিডিওটি তার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। মিনস বলেন, তার সাহসিকতার কারণেই আজ রাতে অসংখ্য মানুষ বেঁচে আছেন।

হনুকা ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত ওই সমুদ্রসৈকত অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। হামলায় অন্তত ১১ জন নিহত ও আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় তৃতীয় কোনও হামলাকারী জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ   রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

তবে তাৎক্ষণিকভাবে ওই পথচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ আহমেদ আল আহমেদের পরিচয় নিশ্চিত হয়েছে। অপর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিপদের মুখে সহায়তায় এগিয়ে আসা অস্ট্রেলীয়দের প্রশংসা করেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অস্ট্রেলীয়রা নায়ক, আর তাদের সাহসিকতা জীবন বাঁচিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাদের প্রশংসা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন লিখেছেন, ‌‌বেশির ভাগ মানুষ বিপদ থেকে পালিয়ে যান। কিন্তু বন্ডি সৈকতে হত্যাকাণ্ডের সময় উপস্থিত এই মানুষটি তা করেননি।

আরেকজন লেখেন, ‌‌‘‘বন্ডি সৈকতে এক সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে এই অস্ট্রেলীয় ব্যক্তি বহু প্রাণ বাঁচিয়েছেন। তিনিই আমাদের নায়ক।’’

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST