১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৪ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে ৪শ গ্রাম গাঁজাসহ ২ জন; চন্দ্রিমা থানার মুশরইল ঈদগাহ মাঠের সামনে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং কাটাখালি থানার শ্যামপুর আবহাওয়া অফিসের সামনে চেকপোষ্টে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন কে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার, চন্দ্রিমা ও কাটাখালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- মো: মোবারক হোসেন (২৩); মো: আনারুল ইসলাম (৫৩); মো: সোহাগ মাহমুদ (২৪) এবং মো: সম্রাট আলী (৩০)। মোবারক রাজশাহী নগরীর কর্ণহার থানার দর্শনপাড়া নামোপাড়া গ্রামের মো: আব্দুল ওহাবের ছেলে। আনারুল একই থানার দর্শনপাড়া চৌকিপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। সোহাগ মাহমুদ রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা গ্রামের মো: আশরাফুল দেওয়ানের ছেলে এবং সম্রাট রাজশাহী নগরীর কাটাখালি থানার শ্যামপুর মোল্লাপাড়া গ্রামের মো: বাদশা আলীর ছেলে। বর্তমানে সম্রাট মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় বসবাস করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তেতুলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাঁজা বিক্রির প্রস্তুতিকালে মোবারক ও আনারুল নামে দুই ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মোবারকের কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা ও আনারুলের কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেন যে, তারা বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিজের কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। আসামি মোবারকের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ৩টি এবং আসামি আনারুলের বিরুদ্ধে একই থানায় ১টি মামলা চলমান রয়েছে।

অন্য অভিযানে, শনিবার (১৩ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে মুশরইল ঈদগাহ মাঠের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রস্তুতিকালে সোহাগ মাহমুদ নামে এক ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন যে, সে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিজের কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ হিসেবে নগীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপর আরেকটি অভিযানে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, কাটাখালি থানার আজিজুলের মোড় হতে আবহাওয়া অফিসের দিকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন ব্যক্তি মোটরসাইকেল যোগে আসছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে চেকপোস্ট স্থাপন করে মোটরসাইকেলযোগে আসা সম্রাট আলী নামে এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন যে, সে বিক্রির উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজের কাছে রেখেছিলেন এবং মোটরসাইকেলে পরিবহন করছিলো।

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST