১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর ১৯৭১ এ চালানো হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ। বুদ্ধিজীবীদের শুধু নির্মূল করার জন্যই এ হত্যাযজ্ঞ চালানো হয়নি, এ জাতি যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেই দুরভিসন্ধি থেকেএ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন,স্বাধীনতার ঊষালগ্ন থেকে জাতির সূর্যসন্তানরাযারা আমাদের জাতীয় চেতনাবোধ ও বাঙালি জাতিসত্তা জাগ্রত করেছিলেন, সেই বুদ্ধিজীবীদের স্বাধীনতার দুইদিন পূর্বে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, রাজশাহীবাসী একদিক দিয়ে গর্বিত, অন্যদিকে ব্যথিত। বুদ্ধিজীবী তালিকার প্রথম শহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা। বাংলাদেশের প্রথম শহিদ মিনার রাজশাহী কলেজে নির্মিত হয়েছিল। রাজশাহীবাসী জ্ঞান-গরিমায় ও চিন্তা-চেতনায় বহুকাল থেকেই অগ্রগামী।

আরও পড়ুনঃ   সারা দেশে বজ্রপাতে প্রাণ গেলো ১০ জনের

বুদ্ধিজীবী দিবস পালনের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী অঞ্চলের যে হাজার বছরের ঐতিহ্য তা জাতীয় চেতনায় এবং জাতীয় অগ্রযাত্রায় একক বৈশিষ্ট্যে সব সময় নেতৃত্ব দিয়ে এসেছে।আমাদের আজকের এই অবস্থানে আসার পেছনে যাদের রক্তের অবদান আছে তাদেরকে আমরা স্মরণ করছি। তাদেরকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে, ভবিষ্যতে জুলাই গণ-অভ্যুত্থানের মতো দেশমাতৃকার প্রয়োজনে আমারা যেন ঝাঁপিয়ে পড়তে পারি। ২৪-এ দেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে বাঙালি জাতি একটি অদম্য জাতি।আমরা কারো কাছে পরাভব মানি না।

নবীন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বাঙালির ইতিহাস জানতে হবে। বাঙালির ইতিহাস শুধু ৭১ থেকে নয়, প্রায় ৫ হাজার বছরের ইতিহাস। আমার এই মাটিতে সভ্যতা লুকিয়ে আছে। উয়ারি বটেশ্বর থেকে শুরু করে সোনামসজিদ ও গৌড়ের সভ্যতা রয়েছে এখানে। এই সভ্যতা সম্পর্কে জানার মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ সুন্দর ও নির্মল করতে পারব।এ সময় তিনি বাংলাদেশকে একটি আধুনিক ও সুন্দর দেশে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি বিশ্বকাপ: একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাউপস্থিত ছিলেন।এর আগে সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST