১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়

তারেক রহমান দেশে ফিরে যে বাড়িতে উঠবেন সেই বাড়ি ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তার সঙ্গে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার কথা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাসভবনের দেয়াল নতুন করে সাদা রঙ করা হয়েছে, চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে। পুরোনো ছোট গেটের পরিবর্তে বড় গেট বসানো হয়েছে। ভেতরে কিছু সংস্কারকাজ এখনো চলমান রয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে তার ভবিষ্যৎ আবাসস্থল ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুনঃ   যশোর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশান এভেনিউের ১৯৬ নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান।

তিনি আরও জানান, দেশে ফিরে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। গুলশানের ৮৬ নম্বর রোডে অবস্থিত ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ফেরা উপলক্ষে কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন।

আরও পড়ুনঃ   সহিংসতায় নিহতদের স্মরণে আ.লীগের দোয়া কর্মসূচি আজ

এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সব ধরনের ব্যবস্থা নেবে সরকার।

সূত্র বলছে, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকার মাটিতে পা রাখতে পারেন ১৭ বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎিসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা হয়নি বিএনপির এই শীর্ষ নেতার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST