১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শান্তি বেশি দূরে নয় : পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান। রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলেও প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কমেনিস্তানে বৈঠক করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ‌‌‘‘ব্যাপক শান্তি প্রচেষ্টা’’ মূল্যায়ন করছেন তারা। ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সমর্থন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭৭

তুর্কমেনিস্তান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘‘পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ার আশা করছি। শান্তি খুব দূরে নয়; আমরা তা দেখতে পাচ্ছি।’’

তুর্কমেনিস্তানে শুক্রবারের বৈঠকে পুতিনকে এরদোয়ান বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য উপকারী হতে পারে।

আরও পড়ুনঃ   জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এরদোয়ান বলেছেন, ‘‘কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা উচিত নয়। এমন পরিস্থিতি রাশিয়া ও ইউক্রেন—উভয়েরই ক্ষতি করবে।

তিনি বলেন, কৃষ্ণসাগরে সবার জন্য নিরাপদ নৌ চলাচল প্রয়োজন। এটি নিশ্চিত করতে হবে।

ইউক্রেনীয় কয়েকজন কর্মকর্তা ও একটি জাহাজের মালিক বলেছেন, ‘‘শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে হামলা চালায় রাশিয়া। এতে খাদ্যসামগ্রী বহনকারী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দিন আগেই মস্কো ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST