১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।ছবি- কাবিল হোসেন 

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদ ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মোহনপুর বিএনপি।

শনিবার বিকেল পাঁচটায় মোহনপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে উপজেলা সদরের সামনে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে কারা গুলি করেছে, তা আজ পরিষ্কার। হাদিকে গুলি করার ঘটনায় সরাসরি ইসলামী ছাত্রশিবির জড়িত। এটি বিএনপির বক্তব্য নয়, এটি ডিএমপি কমিশনারের দেওয়া তথ্য।”

আরও পড়ুনঃ   দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়েছে, নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে: ফখরুল

তিনি আরও বলেন, “নদীর ওপার থেকে যারা ঘোষণা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার নির্দেশনা দিচ্ছেন, তাদের কোনো ষড়যন্ত্রই এ দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে যেমন নির্বাচনের ট্রেন চালু হয়েছে, ঠিক তেমনি আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন।”

মিলন দাবি করেন, “তারেক রহমান ২০২৬ সালের নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবেন।” পথসভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং আহত চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোহনপুর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, মোহনপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু, মোহনপুর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এদিকে একই দাবিতে পবার কাঁঠাখালি পৌরসভা, দারুসা বাজার, নওহাটা পৌরসভা এবং মোহনপুরের কেশরহাটে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST