১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর সদর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এর বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ।

আরও পড়ুনঃ   ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খাইরুল আলম গোল্ডেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী, সাজ্জাদ আলী টিটু; সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।

আরও পড়ুনঃ   আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

এর আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বদিউজ্জামান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST