৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ডাকটিকিটের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার : ডাকটিকিট! কোনটি কাগজের, কোনটি কাঠ, প্লাস্টিক বা স্বর্ণের। আবার কোনটি টিন ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। চোখে না দেখলে ভাবাই যায় না যে কাঠ, প্লাস্টিক বা স্বর্ণ দিয়ে তৈরি ডাকটিকিটের একসময় প্রচলন ছিল।

দেশি-বিদেশিসহ এক হাজারের বেশি ডাকটিকিট নিয়ে হচ্ছে ‘বরেন্দ্রপেক্স ২০২৪’ শীর্ষক ডাকটিকিট প্রদর্শনী। রোববার রাজশাহী নগরীর নানকিং দরবার হলে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির উদ্যোগে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সোমবার (৬ মে) পর্যন্ত।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রদর্শনীতে রয়েছে বাংলাদেশের প্রথম চিঠি লেখার খাম ও ডাকটিকিট। এ ছাড়া বর্তমান সময়ের খামও রয়েছে। রয়েছে ব্রিটিশ আমলের ডাকটিকিট, অ্যারোগ্রাম। ২৫ জন সংগ্রাহকের ডাকটিকিট নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতের বঙ্গবন্ধু, ক্রিকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য নারী, বিভিন্ন দেশের পতাকা, পাখি, পোস্ট কার্ড রয়েছে। প্রদর্শনীতে ভারত, অস্ট্রেলিয়া, চীন, সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ফিজি, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশের ডাকটিকিট রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর পবায় 'চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

আয়োজকদের দাবি- স্মারক ডাকটিকিট একটি দেশ, জাতি ও সভ্যতা সম্পর্কে যে তথ্য দেয় তা অন্যভাবে পাওয়া যায় না। স্মারক ডাকটিকিটের মাধ্যমে নতুন প্রজন্ম অতীতের জীবনধারা, সংস্কৃতি এবং ইতিহাসকে আত্মস্থ করার সুযোগ পায়। ডাকটিকিট সংগ্রহ একটা বড় শখ ও নেশা।

ডাকটিকিটের প্রদর্শনীতে আসা প্রভাষক শারমিন সুলতানা বলেন, একেকটি ডাকটিকিট একেকটি ইতিহাসের সাক্ষী। কালের আবহে ডাকটিকিট, ডাকঘর, ডাকপিয়নসহ সংশ্লিষ্ট মাধ্যমগুলোর আবেদন কমলেও উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকালে দেখা যাবে সেসব দেশের এ মাধ্যম প্রযুক্তির ব্যবহারে আরও আধুনিক হয়েছে। তবে ভাবাই যায় না যে একসময় কাঠ, প্লাস্টিক বা স্বর্ণ দিয়ে তৈরি ডাকটিকিটের প্রচলন ছিল।

সফিকুল নামের আরেকজন বলেন, এখানে না এলে একসঙ্গে ডাকটিকিটের বিশাল প্রদর্শনী দেখতে পেতাম না। এখানে এসে দেশের প্রথম চিঠি লেখার খাম দেখতে পেলাম। পাশে রয়েছে বর্তমান সময়ের খাম। শুধু তাই নয়, ক্রিকেট নিয়ে ডাকটিকিট দেখলাম। এ ছাড়া কাগজ, কাঠ, প্লাস্টিক, স্বর্ণ, টিন ও কাপড়ে তৈরি ডাকটিকিট প্রদর্শনীতে রয়েছে।

আরও পড়ুনঃ   শেষ সময়ে এক ঘণ্টা স্থগিত পাকিস্তানের ম্যাচ, খেলা নিয়ে ধোঁয়াশা

তিনি আরও বলেন, আমার ধারণা ছিল শুধু কাগজের ডাকটিকিট হয়। কখনই ভাবতে পারিনি যে কাঠ, প্লাস্টিক, স্বর্ণ, টিন বা কাপড় দিয়ে তৈরি হয়েছে এসব মূল্যবান ডাকটিকিট। এখানে এসে পুরোনো দিনের দেশলাই দেখলাম। বিভিন্ন আন্দোলনের সময়ের ডাকটিকিটও রয়েছে।

সংগ্রাহক মোরর্শেদ হাসান জানান, এটা এক ধরনের নেশা বা ভালোলাগা। আসলে ভালোলাগা থেকে এসব ডাকটিকিট সংগ্রহ করে থাকেন। তার সংগ্রহে দেশি-বিদেশি চিঠির খাম ও ডাকটিকিট রয়েছে। যখন কোনো দেশ নতুন ডাকটিকিট বের করে তখন তারা সেই ডাকটিকিট সংগ্রহ করে থাকেন।

এ বিষয়ে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক সুমন্ত কুমার জানান, এই প্রদর্শনীতে এলে মানুষ জানতে পারবে ডাকটিকিটের বিষয়ে। এখানে বিভিন্ন দেশের ডাকটিকিট রয়েছে। এই দেশের বিভিন্ন স্থানের ২৫ জন সংগ্রাহকের ডাকটিকিট স্থান পেয়েছে। প্রদর্শনীতে শুধু ডাকটিকিট নয় রয়েছে চিঠি লেখার খাম। এই প্রদর্শনী ০৬ মে সোমবার পর্যন্ত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১০

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১১

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১২

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৩

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৪

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৫

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৬

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৭

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৮

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

২০

Design & Developed by: BD IT HOST