১২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ তপশিল অনুযায়ী ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এটি দেশের নির্বাচনের ইতিহাসে এক অনন্য ঘটনা, যেখানে একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা‑পাখা বিতরণ

সিইসি জানান, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ভোটের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতিত হয়। ৮ আগস্ট থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে।

এরপর ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এ প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একই দিনে গণভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ   'Somebody threatened to burn the school down'

ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি

>ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
>মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫
>মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
>রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬
>আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬
>প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
>চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
>নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST