১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে দ্বিতীয়বারের মতো শুরু ৮ দিনব্যাপী বইমেলা

বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

রাবি প্রতিনিধি : প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বিস্তারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫। আট দিনব্যাপী এই মেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, প্রতিবছর সারা দেশে যে একুশে বইমেলা হয়, এবছর মাহে রমজান ও নির্বাচনের কারণে সেটি আগিয়ে আনতে হয়েছে। গত বছর আমরা প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বইমেলার আয়োজন করেছিলাম। এবার আমরা গতবারের তুলনায় আরও বৃহৎ পরিসরে, বেশি জায়গা নিয়ে আয়োজন করেছি। শুরুতেই অনেক স্টল বসে গেছে। আমি আশা করি এবারের সাত দিনের এই বইমেলা অত্যন্ত জমজমাট হবে। বইমেলার উদ্দেশ্য আমরা সবাই জানি বই কেনা ও পড়াকে উৎসাহিত করা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রকাশনী, প্রতিষ্ঠিত লেখক, পুরোনো লেখক ও নবীন লেখকদের একত্রে নিয়ে আসাও একটি বড় উদ্দেশ্য। আমি প্রত্যাশা করছি, এই বইমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারের একটি অপরিহার্য অংশ হয়ে উঠবে এবং বছর বছর এটি আরও সমৃদ্ধ ও বিস্তৃত হবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   সত্যিই কি দেড়শো দেহরক্ষী নিয়ে চলেন তান্যা মিত্তাল?

বইমেলার স্টলধারী নীরা ইসলাম বলেন, আমাদের স্টল মূলত মামুন লাইব্রেরি থেকে। এখানে নতুন এবং পুরোনো সব ধরনের বই সুলভ মূল্যে পাওয়া যায়। গত বছর আমরা স্টল দিয়েছিলাম, বিক্রি ভালো হওয়ায় এবারও স্টল দিয়েছি। আজ দুপুর ১২টার দিকে শুরু হয়েছে, তাই এখনো মানুষ পুরোপুরি ভিড় করতে পারেনি। আশা করি সাত দিনের মধ্যে ভালো সংখ্যক ক্রেতা পাবো। আমাদের এখানে বাংলা ও ইংরেজি দুই ভাষারই বিভিন্ন ধরনের উপন্যাসসহ সব ধরনের বই পাওয়া যায়।

আরও পড়ুনঃ   রাজশাহীর ​পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ট্রাকে অগ্নিসংযোগ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বইয়ের লেখক গোপাল রায় বলেন, আমি আশা করি সাহিত্যপ্রেমীরা অবশ্যই আসবেন এবং বই পড়বেন। কারণ আমরা জানি, সব কিছুর উপরে থাকে বই পড়া। আশা করা যায় আমরা পাঠক পাবো। শিক্ষার্থীরা আসবে, বই কিনবে, বই পড়বে। আমার এখন পর্যন্ত দুইটি বই প্রকাশিত হয়েছে একটি কার্বাইন কার্তুজ, আরেকটি অপুস্প যতি চিহ্নের স্মৃতিকা। এই দুইটি বইই এখানে পাওয়া যাবে।

প্রসঙ্গত, এবারের বইমেলায় মোট ৬১টি স্টল বসেছে। স্থানীয় স্টলের পাশাপাশি বেশিরভাগ স্টল ঢাকার প্রকাশনীগুলোর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST