৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

হাসপাতালে শয্যাশায়ী ভিকি-অঙ্কিতা! কী হলো তারকা দম্পতির?

অনলাইন ডেস্ক : সম্প্রতি হাসাপাতালের বিছানায় শুয়ে ছবি দেন অঙ্কিতা লোখান্ডে। তবে একা নন, ওই একই বিছানায় অঙ্কিতাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন তার স্বামী। স্বাভাবিকভাবে স্বামী-স্ত্রীকে একই সঙ্গে শয্যাশায়ী দেখে খানিক উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

দিন কয়েক আগেই হাত ভেঙে যায় অঙ্কিতার। বাড়িতেই ছিলেন। তবে সম্প্রতি অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার স্বামী ভিকি জৈন সর্বক্ষণই রয়েছেন অঙ্কিতার সঙ্গে। এমনিতেই সর্বদা স্বামীর সঙ্গ চান অঙ্কিতা। ‘বিগ বস্’-এর ঘরে এই নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত দম্পতির মধ্যে। তবে অঙ্কিতা অসুস্থ হতে তার দেখভাল করছেন ভিকি। এমনকি, স্ত্রীর জন্য হাসপাতালেই বিছানা নিয়ে রয়েছেন তিনি। স্বামীর সঙ্গে ছবি দিয়ে অঙ্কিতা লেখেন, ‘‘ভালো-মন্দে, সুস্থ থাকি কিংবা অসুস্থ— একসঙ্গেই রয়েছি।’’

আরও পড়ুনঃ   ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

দর্শক সম্প্রতি ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে যমুনাবাই চরিত্রে অঙ্কিতাকে দেখেছেন। এ বার একটি ওয়েব সিরিজে ইতিহাস প্রসিদ্ধ নগরনটী আম্রপালীর চরিত্রে অভিনয় করতে চলেছেন আঙ্কিতা। আম্রপালীর জীবন অবলম্বনে একটি ওয়েব সিরিজের ঘোষণা করেছেন নির্মাতারা। সিরিজটির ক্রিয়েটর সন্দীপ সিংহ।

আরও পড়ুনঃ   বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

নির্মাতারা জানিয়েছেন, এই সিরিজ়ে একজন নর্তকী থেকে বৌদ্ধধর্মের প্রতি আম্রপালীর সমর্পণকে তুলে ধরা হবে। বৈভব এবং ঐশ্বর্যের জীবন ত্যাগ করে তিনি কীভাবে বুদ্ধের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, তা হবে এই সিরিজের মূল কাহিনি। তবে শুটিং শুরুর আগে হাত ভেঙে বিপত্তি বাধালেন অঙ্কিতা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST