৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ত্রিভুজ প্রেমের গল্পে জোভান-তটিনী

অনলাইন ডেস্ক : কলেজ জীবনের প্রেম, পারিবারিক সংগ্রাম আর অপ্রত্যাশিত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘হৃদয় গভীরে’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং মারিয়া শান্ত।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এবং রুবেল হাসানের পরিচালনায়, নাটকটি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রেম এবং জীবনযাপনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। গল্পে, চার্চ কলেজের ছাত্রী রাহা (তটিনী) ও দরিদ্র পরিবারের ছেলে রাফিনের (জোভান) মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। রাফিনের সংসারের আর্থিক টানাপোড়েন মেটাতে রাহা নিজেও সংগ্রামে নামেন।

আরও পড়ুনঃ   চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি

গল্প মোড় নেয় যখন শো-রুমে কাজ করার সূত্রে রাফিনের ঘনিষ্ঠতা বাড়ে ধনীর মেয়ে জেরিনের (মারিয়া শান্ত) সঙ্গে। জেরিন রাফিনের পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিতে শুরু করলে রাফিন ক্রমশ রাহার থেকে দূরে সরে যেতে থাকে।

পরিস্থিতির অবনতি হয় এক রেস্টুরেন্টে। রাফিন ও জেরিনকে একসঙ্গে দেখে রাহা উত্তেজিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন, যার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পারিবারিক চাপ ও সম্পর্কের এই জটিল সমীকরণের মুখে শেষ পর্যন্ত রাহা নিজেই রাফিনকে ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ   কালো গাউনে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

নাটকে রাফিন চরিত্রে জোভান, রাহা চরিত্রে তটিনী এবং জেরিন চরিত্রে মারিয়া শান্তর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ‘হৃদয় গভীরে’ নাটকটি আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১০

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৩

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৫

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৭

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৮

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৯

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST