৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এনসিপি রাজশাহী জেলা কমিটি পুনর্গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাংশ সংবাদ সম্মেলন করেছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতি স্তম্ভের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা এনসিপির সদ্যঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। তিনি বলেন, ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য রাজশাহী এনসিপিকে নিয়ে যে নোংরামি চলছে, সেটি আমরা বরদাশত করব না। আমাদের ক্লিয়ার মেসেজ, জাতীয় নাগরিক পার্টি আপনারা রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত করেননি। এনসিপি প্রতিষ্ঠায় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার প্রতিটি ভাইয়ের শ্রম, ঘাম, পরিশ্রম ও ত্যাগ রয়েছে। এ দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। তা না হলে, কালো শক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।

আরও পড়ুনঃ   তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

তিনি আরো বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে- এই বাংলাদেশ এখনো পরিশ্রমিদের সঠিক মূল্যায়ন দিতে শেখেনি। যদি শিখতো- তাহলে, সকল ঝামেলা উপেক্ষা করে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে রাজশাহীতে সংগঠনটি সুন্দরভাবে সাজাতে পারতো।

লিখিত বক্তব্যে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজু আরো বলেন, একটা প্রশ্ন প্রিয় কেন্দ্রীয় ভাইদের কাছে- যোগ্যতা কি বয়সের মাপকাঠিতে হয়? যদি হতো- তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করত না। প্রিয় ভাইয়েরা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন- আর আমরা রাজশাহীতে, পার্থক্য এটাই। আফসোস যারা নিজের জন্য রাজনীতি করে, তারাই আজ যোগ্য বলে বিবেচিত হয়েছে। মাঠে ময়দানে লড়াই সংগ্রামে না থেকেও।

তিনি বলেন, রাজনীতিকে নষ্ট করেন না প্রিয় অভিভাবকবৃন্দ। আমরা তরুণ প্রজন্ম রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা ও সুন্দর স্বপ্ন দেখি। ব্যক্তি স্বার্থের জন্য দলটাকে ধ্বংস করবেন না। কেন্দ্রের কাছে অনুরোধ রাজশাহী জেলা কমিটি যোগ্যতার ভিত্তিতে পুনঃমূল্যায়ন করবেন এবং যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো সমাধান করবেন। অন্যথায় আমাদেরকে ছুটি দিবেন। আমরা কোন কালো শক্তি, লোভ লালসা ও ক্ষমতার চেয়ারের জন্য নিজেদের আদর্শকে বিসর্জন দিতে চাইনা।

আরও পড়ুনঃ   মাদারীপুরে হত্যা মামলায় জেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ইফাত উদ্দিন আবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা প্রতিনিধি আব্দুল বাসির, এনসিপির জেলার সদস্য নিজাম উদ্দিন রাজা, আজিজুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণার পর থেকে দলটির একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগে জেলার আহ্বায়ক সাইফুলকে বহিষ্কারের দাবী জানিয়ে আসছে। এরই মধ্যে কর্মসূচি ও পাল্টা কর্মসূচির মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী জেলা ও মহানগর। এসব ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ জনকে বিশৃঙ্খলার দায়ে শোকজও করেছে। শোকজের পরদিনই এই সংবাদ সম্মেলন করলো জেলা এনসিপির একাংশ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST