৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : রাজশাহী আসক ফাউন্ডেশন ও ফুটপাত ব্যবসায়ী সমবায় সমিতির যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।

তিনি বলেন,“বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, স্বাধীনতার পর দেশ গঠনে একজন নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের অবদান কোনোদিন জাতি ভুলে যাবে না।”

আরও পড়ুনঃ   বরেন্দ্র অঞ্চলের পানিবৈষম্য: মানবাধিকার সুরক্ষায় জরুরি আহ্বান

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, আসক ফাউন্ডেশনের পরিচালক সালাউদ্দিন মিন্টু এবং জলিল সুপার মার্কেটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের সভাপতি আয়ব আলী।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ। দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রুয়েটের অর্থ কমিটির ৮৩ তম সভা অনুষ্ঠিত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST