৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠকে ইসি

নির্বাচনের তপশিল নিয়ে বৈঠকে বসেছে ইসি। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

ইসি কর্মকর্তাদের বরাতে জানা যায়, সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, অগ্রগতি এবং বিশেষ করে পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা নেওয়ার সময় চূড়ান্ত করা হবে।

এ ছাড়া তপশিলসহ ১০টি বিষয়ে সভার আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তপশিলের আগের ও পরের কার্যক্রমগুলো, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয়সংক্রান্ত বিষয় ইত্যাদি।

আরও পড়ুনঃ   ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা

ইতোমধ্যে নির্বাচনি প্রস্তুতি দৃঢ় করতে ইসি আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা এবং আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি জানাতে বঙ্গভবনে যাবে ইসির প্রতিনিধিদল। এরপর কয়েক দিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তপশিল ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে ডিসি, ইউএনও, এসপি, ওসিসহ মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে।

আরও পড়ুনঃ   যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

ইসি সূত্র জানায়, মক ভোটিংয়ে দেখা গেছে অনেক ভোটার গণভোটের ব্যালট পেপার পড়তে গিয়ে ভোট দিতে বেশি সময় নিচ্ছেন। আবার অনেক ভোটকেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর মতো অবকাঠামো নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে এ ধরনের চ্যালেঞ্জ বেশি।

মক ভোটিং অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের মতামত বিবেচনায় গোপন কক্ষ বাড়ানো এবং ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। আজকের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইসির এই বৈঠককে তপশিল ঘোষণার শেষ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST