২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফের মা হচ্ছেন সোনম কাপুর

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছিল। অবশেষে সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অনিল কন্যা। বছরের শেষ সময়ে এসে স্ফীতোদরের (বেবি বাম্প) ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবর দিলেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন সোনম। ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের স্কার্ট ও টপ পরিহিত অবস্থায় দেখা যায়। দুহাতে আগলে রেখেছেন নিজের স্ফীতোদর। ক্যাপশনে ছোট করে লিখেছেন, ‘মা’।

আরও পড়ুনঃ   নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী

সোনমের এই খুশির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী আনন্দ আহুজাও। স্ত্রীর ছবিতে খুনসুটি করে মন্তব্য করেছেন, ‘এবার দ্বিগুণ ঝামেলা।’ পরক্ষণেই আবার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’

সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। প্রথম সন্তান জন্মের পর থেকেই নিজেকে অভিনয় জগত থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন সোনম। সন্তানের দায়িত্ব ও মাতৃত্ব উপভোগ করতেই এই বিরতি।

আরও পড়ুনঃ   নিজের জন্য গর্ববোধ করো : অপু বিশ্বাস

সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ দেখা গিয়েছিল তাকে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর দীর্ঘ ছয় বছর পর সেটিই ছিল তার কামব্যাক সিনেমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST